সাধারণ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়ন পরিষদ তৈরি করছে ভূয়া জন্ম নিবন্ধন

Md. Masum Pervesসিটিজেন জার্নালিস্ট (Verified)৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়া

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই ভুয়া জন্মনিবন্ধন তৈরি করছে ।

বিষয়টি মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেয়নি ইউএনও। নাগরিকের জন্ম নিবন্ধনের মতো অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠার পরও যদি প্রশাসনিক তদন্ত না হয়, তাহলে সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?

কোনো জন্মনিবন্ধনে ব্যক্তির প্রকৃত বয়স, জন্মস্থান কিংবা পারিবারিক তথ্যের সঙ্গে অসঙ্গতি রয়েছে যদি এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে এর প্রভাব পড়তে পারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষা, বিয়ে নিবন্ধনসহ বিভিন্ন সরকারি ও নাগরিক সেবায়।

বিশেষজ্ঞদের মতে, জন্মনিবন্ধন কোনো সাধারণ কাগজ নয়। একজন নাগরিকের জন্মতারিখ, পরিচয় ও অন্যান্য মৌলিক তথ্যের ভিত্তি হিসেবে এটি পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি নথিতে ব্যবহৃত হয়। ফলে অসত্য তথ্যের ভিত্তিতে জন্মনিবন্ধন তৈরি হলে ভবিষ্যতে তা বড় ধরনের প্রশাসনিক ও আইনগত জটিলতা তৈরি করতে পারে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জন্মনিবন্ধন কার্যক্রমে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। আর অভিযোগ ভিত্তিহীন হলে তদন্তের মাধ্যমে সেটিও পরিষ্কার করা প্রয়োজন।

শেষ পর্যন্ত প্রশ্ন একটাই—ইমাদপুর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তৈরিতে অনিয়মের যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগের পরও বিষয়টি থেকে যাবে প্রশাসনিক নীরবতার আড়ালে?

জনস্বার্থে এখন প্রয়োজন অভিযোগ নয়, নথি যাচাই করে সত্য উদঘাটন এবং দায় নির্ধারণ।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর