সাধারণ

সবার জন্য সমান ফিও বৈষম্য তৈরি করে: অধ্যাপক কামরুল হাসান মামুন

Desk Reportকন্ট্রিবিউটর৭ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ওপর চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক কামরুল হাসান মামুন। এসব শিক্ষার্থীর আবেদন ফি পুরোপুরি মওকুফের আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সবার আর্থিক সামর্থ্য সমান নয়। ফলে সবার জন্য সমান ফি নির্ধারণও বৈষম্য তৈরি করে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে ফি মওকুফের সুযোগের কথা উল্লেখ করে বলেন, আমাদের অনেক ছেলেমেয়ে যখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করে তাদের অনেকেই আবেদন করে মওকুফ পায়। সবার জন্য সমান এইটাই সবচেয়ে বড় বৈষম্য।

তিনি আরও বলেন, সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বেতন বেশি হওয়া উচিত। সেখান থেকে পাওয়া অতিরিক্ত আয়ের বড় অংশ অসচ্ছল মেধাবীদের বৃত্তিতে ব্যয় করা প্রয়োজন, যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীকে কষ্ট করতে না হয়।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর