সাধারণ

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Takebul Hasan Seyamকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

​​নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

​বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মোহা: আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র হিসেবে ছিলেন।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা এবং ক্যাম্পাসে সংগঠনটির নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় তাঁকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​প্রশাসনিক এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই আদেশের অনুলিপি উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর