রাজনীতি

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন জামায়াত নেতা। ভিডিও ভাইরাল হওয়ার পর স্ত্রী দাবি

Desk Reportকন্ট্রিবিউটর২৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ ওঠার পর তাইজুল ইসলামকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির তথ্য জানানো হয়।

তাইজুলকে নিলখী ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে উল্লেখ করা হলেও বিজ্ঞপ্তিতে উপজেলা সংগঠন জানিয়েছে, তিনি কোনো ইউনিটের সভাপতি নন; সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ আসার পর তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তাইজুল ইসলাম দাবি করেন, ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁর সঙ্গে থাকা নারী তাঁর স্ত্রী।

শিবচর উপজেলা জামায়াতের আমির মো. সরোয়ার হোসেন মৃধা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তাইজুলের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ।

শিবচর থানার ওসি (তদন্ত) মো. রাকিবুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আপাতত পুলিশের কাছে নতুন কোনো তথ্য নেই।

এ বিষয়ে আরও খবর