রাজনীতি

লংমার্চের বদলে সংস্কার কমিটির আলোচনায় আসুন: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী

Desk Reportকন্ট্রিবিউটর৩১ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল নিয়ে সেমিনারটির প্রথম পর্বে সংবিধান সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরতে বিরোধী দলের সংস্কার কমিটির আলোচনায় যোগ দেওয়া প্রয়োজন।

দেশে যেন দ্বিতীয়বার জুলাইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্য সামনে রেখে সংবিধান সংস্কার করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ বন্ধ করতে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা কোনো ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত রাখা উচিত নয়। সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে।

জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ বিষয়ে আরও খবর