আইনশৃঙ্খলা

মুন্সীগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Md. Shafiqul Islam Bhuiyanকন্ট্রিবিউটর২৮ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানার পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মোহাম্মদ হোসেন দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আজিত হোসেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় মোহাম্মদ হোসেনের নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে আরও খবর