আইনশৃঙ্খলা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে জামাত সমর্থক বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবরো কাউন্টিতে প্রাণীর সঙ্গে (ছাগল) যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ, ও সংরক্ষণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন (Raiyan Abdul Baten) নামে জামাত সমর্থক এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশিত রেকর্ড অনুযায়ী, বাতেনের বিরুদ্ধে “Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal” অভিযোগ আনা হয়েছে। রেকর্ডে তার অবস্থান হিসেবে Hillsborough County এবং রিপোর্টের তারিখ ২৯ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।
রাইয়ান আবদুল বাতেন বর্তমানে যুক্তরাষ্ট্রের University of South Florida (USF)-এর Computer Science-এর Assistant Professor। তিনি Bangladesh University of Engineering and Technology (BUET)-এর Electrical and Electronic Engineering (EEE) বিভাগের ১০ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে BUET থেকে বিএসসি এবং University of Rochester থেকে এমএস ও পিএইচডির তথ্য দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালে পিএইচডি সম্পন্ন করেন।
রাইয়ান আবদুল বাতেনের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। দ্য ডকুমেন্টের কাছে থাকা তথ্য অনুযায়ী, বুয়েটে তার সাবেক কয়েকজন সহপাঠী দাবি করেছেন যে ছাত্রজীবনে বাতেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী, ক্যাম্পাসে তার রাজনৈতিক সম্পৃক্ততা জামায়াতের ছাত্রসংগঠন শিবিরের সঙ্গে সম্পর্কিত ছিল।
বাতেনের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কেও একই ধরনের দাবি রয়েছে। প্রতিবেদনের জন্য সরবরাহ করা তথ্য অনুযায়ী, তিনি এবং তার স্ত্রী দুজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক। বাতেনের ফেসবুক প্রোফাইলে তার স্ত্রী হিসেবে Mounin Ruthi-র নাম উল্লেখ রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে তারা দু'জনই ফেসবুকে লাল প্রোফাইল পিকচার ব্যবহার করে সরব ছিলেন।







