আইনশৃঙ্খলা
মুন্সীগঞ্জে শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযান: ১০০ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) শ্রীনগর থানাধীন ভাগ্যকুল ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা চারিপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শ্রীনগর থানার এসআই (নিঃ) কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ মান্দ্রা চারিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ নিম্নলিখিত দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়: মো. বিপ্লব গাজী (৪৬), পিতা- মৃত ধলু গাজী ও আলামিন শেখ (৩৭), পিতা- মৃত শেখ সুলতান উভয়ের সাং- দক্ষিণ মান্দ্রা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







