আইনশৃঙ্খলা

টঙ্গীতে মাদরাসা শিক্ষককে থাপ্পড় ঘটনায়: কর্তৃপক্ষের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমী

Desk Reportকন্ট্রিবিউটর৩ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

গাজীপুরের টঙ্গীতে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

মামলায় আগাম জামিন চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন রুমী। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।

অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে আরও খবর