রাজনীতি

তরুণদের মধ্যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: রাষ্ট্রপতি

Desk Reportকন্ট্রিবিউটর২৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’

সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির মিডিয়া টিমের পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করে।

অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকেরা এ সফরে অংশ নেন। তাঁরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

পরে দরবার হলে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন রাষ্ট্রপতি। এ সময় শিক্ষার্থীরা তাঁর সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পায়। রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।

এ বিষয়ে আরও খবর