আইনশৃঙ্খলা

মুন্সীগঞ্জে ৮০০ লুজ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Md. Shafiqul Islam Bhuiyanকন্ট্রিবিউটর২৫ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০০ লুজ গাঁজাসহ ওয়াহিদ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ থানাধীন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক পিপিএম সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিনোদপুর আলিকের মোড় এলাকার বাসিন্দা ওয়াহিদ দেওয়ানকে ৮০০ লুজ গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি মো. খালেক দেওয়ানের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আরও খবর