সাধারণ

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

Jobayer Haqueকন্ট্রিবিউটর২১ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৮ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা নির্বাচনী এলাকার বিভিন্ন মন্দির ঘুরে দেখেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে সাতটায় ঐতিহাসিক রমনা কালী মন্দিরে যান মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। পরে রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকার মন্দির এবং সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শনকালে মির্জা আব্বাস বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি। তিনি দেশের দীর্ঘদিনের এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে প্রতিটি ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ উৎসব উদযাপন করতে পারেন, সে প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে আরও খবর