সাধারণ

কালাইয়ে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত নূর নবী, আহত ২

সংবাদিক মো:সুমন মন্ডলকন্ট্রিবিউটর৩১ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নূর নবী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এনামুলসহ দুজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার সোওলা নামক এলাকায় ময়লার স্তূপের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহাসড়কের ওই স্থানে একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নূর নবী (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা এনামুলসহ আরও একজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে, মহাসড়কে এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে আরও খবর