সাধারণ

গভীর রাতে জাবি ক্যাম্পাসে ২ বহিরাগত আটক, পরনে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট

Takebul Hasan Seyamকন্ট্রিবিউটর২০ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

তৌকিবুল হাসান সিয়াম, জাবি প্রতিনিধি তারিখ: ১৯ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় দুই বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকের সময় তাদের গায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত ছিল। ​গতকাল সোমবার রাত আনুমানিক রাত তিনটা ৩০ মিনিট ঘটিকায় ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ​নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, গভীর রাতে দু'জন তরুণকে জাবির লোগোযুক্ত টি-শার্ট পরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। করে তাদের সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয় যে তারা বহিরাগত।

​বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জানান, "রাতে টহল জোরদার করার সময় তাদের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে। শিক্ষার্থীদের মতো ছদ্মবেশ ধারণ করতে তারা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া টি-শার্ট পরে ক্যাম্পাসে প্রবেশ করেছিল। পরে তাদের অভিভাবকদের এই বিষয়ে অবগত করা হয় এবং ক্যাম্পাসে আর কখনো প্রবেশ করবে না এই অঙ্গীকার নিয়ে এবং অঙ্গীকারপত্র স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

​ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানান, সম্প্রতি গভীর রাতে বহিরাগতদের অহেতুক ঘোরাঘুরি ও অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে পরিচয় লুকিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে মূল ফটকগুলোতে কঠোর নিরাপত্তা ও নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আরও খবর