সাধারণ

বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ঘটনাস্থলেই নিহত ৩

মোহাম্মদ আবিদুর রহমান নিপুকন্ট্রিবিউটর২৩ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক তিনটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী 'কিংফিশার পরিবহন'-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনদের সন্ধান ও পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে বলে জানা গেছে।

এ বিষয়ে আরও খবর