সাধারণ
ফরিদপুরে নদীতে পাওয়া গেছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আবিদুর রহমান নিপু,ফরিদপুর:
ফরিদপুর শহরের টেপাখোলা সুইচগেট সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে নদীর পশ্চিম পাশে মরদেহটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশের সদস্যরা উপস্থিত হন। মরদেহ উদ্ধারের পর নৌপুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যু*র কারণ ও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







