সাধারণ

আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পর্ষদের শপথ, বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

Jobayer Haqueকন্ট্রিবিউটর২৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ’ এর নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের (২০২৭ ও ২০২৮ সেশন) শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

একই আয়োজনে সংগঠনটির মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে অক্সিজেন সেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজধানীর শনির আখড়ায় অ্যাসেন্ড একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এইচ সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নীতি ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মাহমুদ সারোয়ার রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহা. সাকিব হোসেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় পর্ষদের দায়িত্বশীলরা সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার শপথ নেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মুমূর্ষু ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জরুরি সহায়তায় বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, সংকটাপন্ন মানুষের কাছে দ্রুত জীবনরক্ষাকারী অক্সিজেন পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে এস এইচ সম্রাট হোসেন বলেন, মানবিক ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে আঁধার প্রদীপ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কেন্দ্রীয় পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে। মানবতার কল্যাণে এই পথচলায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বেচ্ছায় রক্তদান, জরুরি অক্সিজেন সরবরাহ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

এ বিষয়ে আরও খবর