সাধারণ
পাবনা বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

পাবনা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং সংক্ষিপ্ত পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা যুবদলের সাবেক সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন র্যালিটির উদ্বোধন করেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সদস্যসচিব মনির আহমেদসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।







