সাধারণ

পাবিপ্রবিতে নজরুল বর্ষ উদ্‌যাপন-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

Sheik Muhammad Parvezকন্ট্রিবিউটর২৬ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নজরুল বর্ষ উদ্‌যাপন-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘নজরুলের সাম্যবাদ ও বাংলাদেশের সংস্কৃতিতে এর প্রভাব’ শীর্ষক সেমিনারে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন, মানবিক মূল্যবোধ এবং বাংলাদেশের সংস্কৃতিতে তাঁর চিন্তাধারার প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. শামীম আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবির। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাঁধন।

সেমিনারে বক্তারা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও মানবিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশের সংস্কৃতি ও সমাজে নজরুলের চিন্তাধারার প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিষয়ে আরও খবর