সাধারণ

এসএসসি পাসের ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

সংবাদিক মো:সুমন মন্ডলকন্ট্রিবিউটর৩১ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের রীতি খাতুন এসএসসি পাসের দীর্ঘ ১৫ বছর পর আবারও পড়াশোনায় ফিরে এসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় তাঁর এ অসামান্য সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্বামী আব্দুল আলিম মন্ডলের অনুপ্রেরণায় দীর্ঘ বিরতির পর আবারও পড়াশোনা শুরু করেন রীতি খাতুন। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেন।

এসএসসি পাসের ১৫ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তিনি প্রমাণ করেছেন, শিক্ষার কোনো বয়স নেই এবং দৃঢ় মনোবল থাকলে যেকোনো সময় স্বপ্ন পূরণ করা সম্ভব।

রীতি খাতুনের এ সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। তাঁর এই অর্জন অন্য নারীদেরও নতুন করে শিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে আরও খবর